শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জনপ্রিয় অভিনেতা ইরফান খানের মৃত্যুবার্ষিকী আজ।

জনপ্রিয় অভিনেতা ইরফান খানের মৃত্যুবার্ষিকী আজ।

জনপ্রিয় অভিনেতা ইরফান খানের মৃত্যুবার্ষিকী আজ।

অভিনয়ের সহজাত ক্ষমতা, গভীরতা আর স্বাভাবিক অভিনয়ভঙ্গির জন্য তিনি ছিলেন ভারতীয় চলচ্চিত্রের এক অনন্য উচ্চতার শিল্পী।

১৯৬৭ সালের ৭ জানুয়ারি জন্ম নেওয়া এই গুণী অভিনেতা প্রায় তিন দশকের বেশি সময় ধরে বলিউড, ব্রিটিশ ও হলিউড চলচ্চিত্রে অভিনয় করে নিজের স্বকীয়তা প্রতিষ্ঠা করেন। ৫০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করে তিনি জয় করেছেন কোটি দর্শকের হৃদয়। জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ একাধিক ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন তিনি। ২০১১ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে।

তার ক্যারিয়ারের শুরু সালাম বম্বে! চলচ্চিত্রের মাধ্যমে। এরপর ‘হাসিল’ ও মকবুল–এ শক্তিশালী চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন। লাইফ ইন আ... মেট্রো চলচ্চিত্রটি তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়।

পান সিং তোমার–এ অসাধারণ অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। দ্য লাঞ্চবক্স–এ তার অভিনয় বিশ্বব্যাপী প্রশংসিত হয়। এছাড়া পিকু, হিন্দি মিডিয়াম, হায়দার–সহ একাধিক চলচ্চিত্রে তিনি রেখে গেছেন স্মরণীয় ছাপ।

দেশীয় চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও তিনি সমানভাবে সফল ছিলেন। স্লামডগ মিলিয়নিয়ার, লাইফ অব পাই, জুরাসিক ওয়ার্ল্ড–এর মতো বিশ্বখ্যাত চলচ্চিত্রে অভিনয় করে তিনি হয়ে উঠেছেন বৈশ্বিক তারকা।
২০১৮ সালে নিউরোএন্ডোক্রাইন টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসা নেন। অসুস্থতা কাটিয়ে ফিরে এসে আংরেজি মিডিয়াম–এ অভিনয় করেন। কিন্তু শেষ পর্যন্ত ২০২০ সালের ২৯ এপ্রিল ৫৩ বছর বয়সে তিনি না ফেরার দেশে পাড়ি জমান।

ইরফান খান শুধু একজন অভিনেতা নন—তিনি ছিলেন এক অনুভূতির নাম। সংলাপের চেয়ে চোখের ভাষায়, অতিরঞ্জনের বদলে সরলতায়—তিনি দেখিয়েছেন অভিনয়ের আসল শক্তি কোথায়। শ্রদ্ধাভরে স্মরণ করছি আমরা এন্টার টিভি পরিবাদ এই অসাধারণ শিল্পীকে।