রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এবার কোরবানীর জন্য তৌকির আহমেদ নির্মান করছেন টেলিফিল্ম।

এবার কোরবানীর জন্য তৌকির আহমেদ নির্মান করছেন টেলিফিল্ম।

এবার কোরবানীর জন্য তৌকির আহমেদ নির্মান করছেন টেলিফিল্ম।

দেশের অন্যতম গুণী অভিনেতা তৌকীর আহমেদ বেশ লম্বা সময় পর অভিনয় করছেন টেলিফিল্মে। ওই টেলিফিল্মটি লিখেছেন অভিনেতা নিজেই। এটি পরিচালনা করছেন আরিফ খান। আসন্ন কোরবানী ঈদের জন্য নির্মাণাধীন ‘জোহরা বেগমের ইচ্ছাপত্র’ শিরোনামের এই টেলিফিল্মটিতে দেখা যাবে তারকাদের ছড়াছড়ি।

এতে তৌকীর আহমেদ ছাড়াও অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ, আফজাল হোসেন, ফেরদৌসী মজুমদার, দীপা খন্দকার ও জাকিয়া বারী মমসহ আরও অনেকে।

গতকাল ২৮ এপ্রিল থেকে শুটিং শুরু হওয়া এই টেলিফিল্মটি নিয়ে তৌকীর আহমেদ বললেন, ’আমরাতো সাধারণত ঈদে একটু আনন্দ - উৎসবের গল্পই পছন্দ করি। আমি এই কাহিনীটি লেখার সময় ভেবেছিলাম একটু ভিন্ন ধরণের কিছু লেখা যায় কি না সেটা চেষ্টা করে যাক। কাহিনিটিতে জীবনের নানা সময়ের ,বাঁকের গল্প উঠে এসেছে। আরিফ খান যথেষ্ঠ মুন্সিয়ানার সাথে টেলিফিল্মটি নির্মাণ করছেন। আমার মনে হয় অনেককিছুর ভিড়েও এই টেলিফিল্মটি দর্শকদের কাছে পৌঁছাবে।’

নির্মাতা আরিফ খান বললেন, ‘তৌকীর ভাই অসাধারণ একটি গল্প লিখেছেন। তার লেখনী বা অভিনয় নিয়ে আমার নতুন করে কিছুই বলার নেই। তিনি ছাড়াও আরো যে সকল গুণী শিল্পীরা এই টেলিফিল্মটিতে অভিনয় করেছেন তাদের সকলের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা।