রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গাইবান্ধায় সোনালী ব্যাংকে ‘শয়তানের নিশ্বাস’ কৌশলে প্রতারণা, গ্রাহকের টাকা হাতিয়ে নেওয়া রফিকুল আটক

গাইবান্ধায় সোনালী ব্যাংকে ‘শয়তানের নিশ্বাস’ কৌশলে প্রতারণা, গ্রাহকের টাকা হাতিয়ে নেওয়া রফিকুল আটক

গাইবান্ধায় সোনালী ব্যাংকে ‘শয়তানের নিশ্বাস’ কৌশলে প্রতারণা, গ্রাহকের টাকা হাতিয়ে নেওয়া রফিকুল আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে 'শয়তানের নিশ্বাস' কৌশল ব্যবহার করে ব্যাংক গ্রাহকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রফিকুল ইসলাম (৫০) নামে প্রতারণা চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। 

রোববার (২৩ নভেম্বর) দুপুরে গোবিন্দগঞ্জ পৌর শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকার সোনালী ব্যাংক শাখা থেকে তাকে আটক করা হয়।

আটক রফিকুল নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সোনাকুড়ি এলাকার মৃত তফছির রহমান বোদোর ছেলে। তিনি রংপুর সদরের রাধাবল্লভ এলাকায় একটি গরুর খামারে তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করেন।

ব্যাংক সূত্র ও পুলিশ জানায়, গত ৫ নভেম্বর সকালে কোচাশহর এলাকার অবসরপ্রাপ্ত চিকিৎসক ডা. তোফাজ্জল হোসেন সোনালী ব্যাংক শাখা থেকে পেনশনের ২৪ হাজার টাকা উত্তোলন করেন। এ সময় ব্যাংকের ভেতরে থাকা রফিকুল উত্তোলিত টাকার মধ্যে জাল নোট রয়েছে দাবি করে পরীক্ষা করার কথা বলে টাকা নেয় এবং কৌশলে ১৪ হাজার টাকা নিয়ে সটকে পড়ে। পরে সিসিটিভি ফুটেজে ঘটনা ধরা পড়লে ভুক্তভোগী থানায় অভিযোগ করেন।

সোনালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক ফেরদৌস আহমেদ জানান, রবিবার সকালে রফিকুলকে আবারও শাখায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে সিসিটিভির মাধ্যমে শনাক্ত করা হয়। পরে নিরাপত্তা দায়িত্বে থাকা আনসার সদস্যরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

ভুক্তভোগী ডা. তোফাজ্জল হোসেন বলেন, 'রফিকুল আমাকে বলে, ব্যাংক নাকি মাঝে মাঝে জাল নোট দেয়, তাই পরীক্ষা করা দরকার। তার কথায় বিশ্বাস করে টাকা দিই। পরে দেখি ১৪ হাজার টাকা নেই। মনে হয়েছে সে নিশ্বাস জাতীয় কিছু দিয়ে আমাকে বিভ্রান্ত করেছিল।'

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রফিকুল একটি সক্রিয় প্রতারণা চক্রের সদস্য। তিনি বিভিন্ন ব্যাংক শাখায় ঘুরে সুযোগমতো গ্রাহকদের 'শয়তানের নিশ্বাস' কৌশলে অসহায় বানিয়ে টাকা হাতিয়ে নেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে, রফিকুলকে আটক করার পর তার বিরুদ্ধে আরও প্রতারণার তথ্য পাওয়া যাচ্ছে। সাম্প্রতিক সময়ে বগুড়ার সোনালী ব্যাংক পিএলসি শাখা থেকেও গোবিন্দগঞ্জের এক স্কুল শিক্ষক আইয়ুব হোসেন মাস্টারের কাছ থেকে ৮৬ হাজার টাকা কৌশলে হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।