রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডিবি, র‌্যাব ও পুলিশের পৃথক অভিযান বগুড়ায় বালুভর্তি ট্রাকে বিপুল মাদক, গ্রেপ্তার ৩

ডিবি, র‌্যাব ও পুলিশের পৃথক অভিযান বগুড়ায় বালুভর্তি ট্রাকে বিপুল মাদক, গ্রেপ্তার ৩

ডিবি, র‌্যাব ও পুলিশের পৃথক অভিযান বগুড়ায় বালুভর্তি ট্রাকে বিপুল মাদক, গ্রেপ্তার ৩

বগুড়ায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), র‌্যাব ও পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এসময় তিনজন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

বুধবার (২৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ এবং অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া মুখপাত্র) মো. আতোয়ার রহমান।

জানা যায়, মঙ্গলবার রাতে জেলা গোয়েন্দা পুলিশ বগুড়া-রংপুর মহাসড়কের টিএমএসএস ছমিল ও উডেন ফার্নিচার সেকশনের সামনে চেকপোস্ট বসিয়ে একটি বালুভর্তি ট্রাক থামায়। ডিবির অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহারের নেতৃত্বে তল্লাশি চালিয়ে ট্রাকের বালুর ভেতর বিশেষ কায়দায় লুকানো ৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রাকচালক রবিউল ইসলাম (২৫) কে গ্রেপ্তার করা হয়েছে। সে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কৃষ্ণপুর এলাকার বাসিন্দা। মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে।
অন্যদিকে, র‌্যাব-১২ এর একটি দল বুধবার সদর উপজেলার পুরান বগুড়া দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩১ গ্রাম হেরোইন ও ৯ পিস ইয়াবাসহ আখি খাতুন (৪০) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করে। তিনি শহরের চক সুত্রাপুর হাড্ডিপট্টি এলাকার বাসিন্দা।

এছাড়া, একইদিনে শিবগঞ্জ উপজেলার মুরাদপুর এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে মোকামতলা পুলিশ চেকপোস্ট বসিয়ে অভিযান চালায়। এসময় ৩০০ পিস ট্রাপেনডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং ফিরোজ মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি নওগাঁর ধামুরহাট উপজেলার মঙ্গলকোটা গ্রামের বাসিন্দা।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বগুড়া সদর ও শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। 

শাকিল রানা, বগুড়া প্রতিনিধি