রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পঞ্চগড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আইনজীবী সোলায়মান হকের মৃত্যু

পঞ্চগড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আইনজীবী সোলায়মান হকের মৃত্যু

পঞ্চগড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আইনজীবী সোলায়মান হকের মৃত্যু

 পঞ্চগড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সোলায়মান হক (৩৬) নামে এক আইনজীবীর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার আহমদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোলায়মান হক জেলার বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের সর্দারপাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে। তিনি পঞ্চগড় জজ কোর্টের আইনজীবী এবং পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির একজন সদস্য হিসেবে কর্মরত ছিলেন।
 

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি কোর্টে একটি মিটিং শেষ করে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ফুলতলা রোড এলাকায় একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে  ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ হয়ে ওঠে ভারী ও বেদনাদায়ক।
 

এদিকে, এ ঘটনার পর ঘাতক ট্রাকচালককে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী ও নিহতের স্বজনরা। তারা সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

মোহাম্মদ মাহাবুব আলম 
পঞ্চগড় জেলা প্রতিনিধি