রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সোনারগাঁয়ে ২৬শ’ লিটার ডিজেল জব্দ, ভ্রাম্যমান আদালতের জরিমানা।

সোনারগাঁয়ে ২৬শ’ লিটার ডিজেল জব্দ, ভ্রাম্যমান আদালতের জরিমানা।

সোনারগাঁয়ে ২৬শ’ লিটার ডিজেল জব্দ, ভ্রাম্যমান আদালতের জরিমানা।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অধিক লাভের আশায় অবৈধভাবে মজুত করা প্রায় ২,৬০০ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা টোল প্লাজা এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী পথে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় সোনারগাঁ থানা পুলিশও সহযোগিতা করেন।

পুলিশ জানায়, বৈশ্বিক জ্বালানি সংকটের সুযোগ নিয়ে অবৈধভাবে সংগ্রহ ও মজুত করা ১৩টি ড্রাম ভর্তি ডিজেল ঢাকা মেট্রো-ন-২০-৭০৯৬ নম্বরের একটি পিকআপে করে চট্টগ্রাম থেকে ঢাকায় পাচার করার সময় আটক করা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান অবৈধ মজুত ও অধিক মূল্যে বিক্রির অপরাধে প্রতিষ্ঠানের মালিক শাকিলকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
জব্দকৃত তেল সরকারি নির্ধারিত মূল্যে নিলামে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

মোশারফ হোসেন খসরু 
সোনারগাঁও প্রতিনিধি 
নারায়ণগঞ্জ