বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চকরিয়ায় নারী পাচারকারী আটক, অপহৃত কিশোরী উদ্ধার

চকরিয়ায় নারী পাচারকারী আটক, অপহৃত কিশোরী উদ্ধার

চকরিয়ায় নারী পাচারকারী আটক, অপহৃত কিশোরী উদ্ধার

চকরিয়া উপজেলায় নারী পাচারের অভিযোগে তানজিমা তাবাচ্ছুম শিমা নামের এক নারীকে আটক করেছে পুলিশ। এ সময় তার ভাড়া বাসা থেকে অপহৃত এক কিশোরীকে উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, চকরিয়ার সাহারবিল এলাকার প্রবাসী শাহা আলমের মাদ্রাসা পড়ুয়া কন্যা জন্নাতুল নাঈম (১৩) হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে তদন্ত শুরু করে প্রশাসন।

তদন্তের এক পর্যায়ে লক্ষ্যারচর ইউনিয়নের  জামাল উদ্দিনের কন্যা তানজিমা তাবাচ্ছুম শিমাকে সন্দেহ করা হয়। এরপর কক্সবাজারের কলাতলী লাইট হাউস এলাকায় তার ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ।

অভিযানে নিখোঁজ কিশোরী জন্নাতুল নাঈমকে উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় ওই বাসা থেকে ২ জন রাখাইন নারী পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত শিমা চকরিয়া উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের সামনে অবস্থান করে ছাত্রীদের সঙ্গে যোগাযোগ করত এবং প্রলোভন দেখিয়ে অপহরণের চেষ্টা চালাত।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

মোরশেদ আলম, চকরিয়া প্রতিনিধি