বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শেষ হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’

শেষ হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’

শেষ হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’


দীর্ঘদিন ধরে দর্শকদের বিনোদন দিয়ে আসা জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ এর পঞ্চম সিজনের শুটিং এবার শেষের পথে। বিষয়টি নিশ্চিত করেছেন নাটকটির অন্যতম জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব।

বর্তমানে ওয়েব ফিল্ম, নাটক ও ওটিটির বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তৌসিফ। এর মধ্যেই সমানতালে চলছে কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর শুটিং। তবে সেই কাজও এখন শেষ পর্যায়ে। 

অভিনেতার ভাষ্যে, আর খুব বেশি দিন শুটিং করতে হবে না তাদের। তৌসিফ মাহবুব বলেন, ‘‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ শেষ হতে যাচ্ছে। অনেকদিন ধরেই আমরা শেষ দিকের শুটিং করছি। আরও কিছুদিন কাজ হবে। এরপর পরিচালকই এ বিষয়ে বিস্তারিত জানাবেন।