পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালী ও আলোচনাসভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
শুক্রবার (১ মে) সকালে পিরোজপুর শহরের টাউন ক্লাব মাঠে বিভিন্ন শ্রমিক সংগঠনগুলো জড়ো হয়। পরে শহরের কৃষ্ণচূড়া মোড় থেকে একটি র্যালী বের হয়ে উপজেলা চত্ত্বরে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর সুমন, পুলিশ সুপার মঞ্জুরুল আহমেদ সিদ্দিকী, জেলা পরিষদ প্রশাসক আলমগীর হোসেন সহ অন্যান্যরা।
র্যালী শেষে পিরোজপুর সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর সুমন, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মনজুরুল আহমেদ সিদ্দিকী, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাহমুদুর রহমান মামুন এবং সঞ্চালনা করেন জেলা জাসাসের সভাপতি জাহিদুল ইসলাম।
এ সময় প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর সুমন বলেন, শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির জন্য সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ হাতে নিয়েছে। ভোকেশনাল ইনস্টিটিউটের মাধ্যমে দক্ষ শ্রমিক গড়ে তোলা হবে, দক্ষ জনশক্তি তৈরি করা হবে এবং যারা বিদেশে যেতে চায় দক্ষ জনশক্তি হয়ে বিদেশে গিয়ে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবেন।
পিরোজপুর প্রতিনিধি
