বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শালিখায় নানা আয়োজনে মহান মে দিবস পালিত

শালিখায় নানা আয়োজনে মহান মে দিবস পালিত

শালিখায় নানা আয়োজনে মহান মে দিবস পালিত

মাগুরার শালিখা উপজেলায় নানা আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন শ্রমিক সংগঠন দিনটি উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
শুক্রবার (১ মে) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা সদর আড়পাড়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র‍্যালি শেষে উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এম. সাব্বির হাসান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আনিসুর রহমান মিল্টন, বিএনপি নেতা আলিম মোল্লা, শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি পাখির বিশ্বাস, সাধারণ সম্পাদক বিপ্লব সরদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জামাল হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের শালিখা উপজেলা সভাপতি মোঃ আতিয়ার রহমান এবং শ্রমিক দল নেতা মুরাদ মোল্লা প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা মে দিবসের ইতিহাস ও গুরুত্ব তুলে ধরেন এবং শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এসময় উপজেলা সদর আড়পাড়া ও সীমাখালী বাজারে বাস, ট্রাক, পরিবহন, ইজিবাইক, ভ্যানসহ বিভিন্ন যানবাহন নিয়ন্ত্রণ এবং শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার বিষয়েও আলোচনা করা হয়। 

জসীম উদ্দীনঃ শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ