রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পর্যায়ক্রমে শ্রমিকদের সকল ন্যায্য দাবি দাওয়া পূরণে আন্তরিকভাবে চেষ্টা করবো: এম নাসের রহমান

পর্যায়ক্রমে শ্রমিকদের সকল ন্যায্য দাবি দাওয়া পূরণে আন্তরিকভাবে চেষ্টা করবো: এম নাসের রহমান

পর্যায়ক্রমে শ্রমিকদের সকল ন্যায্য দাবি দাওয়া পূরণে আন্তরিকভাবে চেষ্টা করবো: এম নাসের রহমান

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা শ্রমিক দলের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১ মে বিকেলে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান।
প্রধান অতিথির বক্তব্যে নাসের রহমান বলেন, "বাংলাদেশ একটি জনবহুল দেশ এবং এখানে শ্রমজীবী মানুষের সংখ্যা বিশাল। সীমাবদ্ধতার মাঝেও আমাদের তাদের বিভিন্ন চাহিদা পূরণ করতে হবে। বর্তমান সরকারের বয়স মাত্র আড়াই মাস; এই অল্প সময়ে সব দাবি পূরণ সম্ভব না হলেও আমরা পর্যায়ক্রমে শ্রমিকদের সকল ন্যায্য দাবি দাওয়া পূরণে আন্তরিকভাবে চেষ্টা করবো।"
 

পরিবহন খাতে বীমার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, "বিশ্বের প্রায় প্রতিটি দেশেই, এমনকি নেপাল ও শ্রীলঙ্কার মতো দেশেও বীমা ছাড়া কোনো যানবাহন রাস্তায় নামানো সম্ভব নয়। অথচ বাংলাদেশে এটি চরমভাবে উপেক্ষিত। ভারতে যেখানে বীমা খাতের প্রবৃদ্ধি ৭ শতাংশ, সেখানে বাংলাদেশে তা মাত্র ০.১৪ শতাংশ। ৫-৬ লাখ টাকা দিয়ে সিএনজি কিনলেও মালিকরা বীমা করতে অনীহা প্রকাশ করেন। অথচ বীমা থাকলে গাড়ি চুরি বা দুর্ঘটনায় মালিক ও শ্রমিক উভয়েই আর্থিক নিরাপত্তা পেতেন।দেশের ব্যাংকিং খাতের সমালোচনা করে তিনি বলেন, "ভারতে ব্যাংকের সংখ্যা আমাদের চেয়ে কম হওয়া সত্ত্বেও সেখানে ব্যাংক লুটের মতো ঘটনা ঘটে না। কিন্তু আমাদের দেশে ব্যাংক লুটের সংস্কৃতি তৈরি হয়েছে, যা অর্থনীতির জন্য হুমকিস্বরূপ।মৌলভীবাজার শহরের শ্রমিকদের সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন:-
 

শহরে পরিত্যক্ত জায়গা পাওয়া গেলে শ্রমিকদের জন্য নির্দিষ্ট কার্যালয় বা অফিসের ব্যবস্থা করা হবে। সিএনজি ও টমটমের আধিক্য নিরসনে সুশৃঙ্খল ব্যবস্থার ওপর জোর দেন। দীর্ঘদিন পর চালকদের দাবির মুখে টমটম ভাড়া ১০ টাকা বৃদ্ধির বিষয়টি বিবেচনার আশ্বাস প্রদান করেন।
 

জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম রশিকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল ওয়ালী সিদ্দিকী, আলহাজ মো. আব্দুল মুকিত, মো. ফখরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু এবং পৌর বিএনপির সভাপতি মো. অলিউর রহমান। এছাড়াও বিএনপি ও এর অঙ্গসংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

ইকবাল হোসেন রিংকু|