বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই সনদ বাস্তবায়নে সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, মাগুরায় গণ মিছিল

জুলাই সনদ বাস্তবায়নে সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, মাগুরায় গণ মিছিল

জুলাই সনদ বাস্তবায়নে সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, মাগুরায় গণ মিছিল

জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি ও গণভোটের রায় অমান্যের অভিযোগে মাগুরায় জামায়াতে ইসলামীসহ ১১ দলের উদ্যোগে গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ মে) সকাল সাড়ে ১১টায় শহরের নোমানী ময়দান থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়।
 

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নে বিলম্ব করে জনগণের অধিকারকে উপেক্ষা করছে। তারা দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, তা না হলে আন্দোলন আরও তীব্র করা হবে।
মাগুরা জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক এম বি বাকের বলেন, “সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে। গণভোটের রায় অগ্রাহ্য করে তারা ক্ষমতায় টিকে থাকার অপচেষ্টা চালাচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন না হলে রাজপথে কঠোর কর্মসূচি দেওয়া হবে।”
 

তিনি আরও বলেন, “জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ আর দেওয়া হবে না। দাবি আদায়ে আন্দোলনই হবে একমাত্র পথ।”
বিক্ষোভ মিছিলে মো. আব্দুল মতিনসহ জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। 

মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি