সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এবারে ভিজিট ভিসা নিয়ে করা যাবে না হজ।

এবারে ভিজিট ভিসা নিয়ে করা যাবে না হজ।

এবারে ভিজিট ভিসা নিয়ে করা যাবে না হজ।

সৌদি আরবের হজ ও ধর্ম  মন্ত্রণালয়  এক বিশেষ বিবৃতিতে সতর্ক করে বলেছে, হজের নিয়ম লঙ্ঘন করে অনুমতি ছাড়া কেউ হজ করার

সৌদি আরবে কোনো ধরনের ভিজিট ভিসা নিয়ে হজে অংশ নেয়া যাবে না বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। হজের জন্য সরকারি অনুমোদন বা পারমিট থাকা বাধ্যতামূলক। ১৪৪৭ হিজরি হজ মৌসুমের নিয়মকানুন কঠোরভাবে মেনে চলার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হয়েছে। 
মন্ত্রণালয়টি এক বিশেষ বিবৃতিতে সতর্ক করে বলেছে, হজের নিয়ম লঙ্ঘন করে অনুমতি ছাড়া কেউ হজ করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।

আসন্ন ১৪৪৭ হিজরি সালের হজ মৌসুম সামনে রেখে এই বিধিনিষেধ জারি করা হয়েছে। মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে, ভিজিট ভিসা নিয়ে আসা ব্যক্তিদের হজ করার কোনো সুযোগ নেই। হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে অফিশিয়াল হজ পারমিট বা অনুমতিপত্র থাকা বাধ্যতামূলক।

অবৈধভাবে হজ করার বিষয়ে  তথ্য জানাতে মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশে ৯১১ এবং রাজ্যের অন্যান্য অঞ্চলে ৯৯৯ নম্বরে যোগাযোগ করা যাবে।
মূলত হজের সময় ভিড় নিয়ন্ত্রণ এবং প্রকৃত হজযাত্রীদের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতেই প্রতি বছর এমন কঠোর অবস্থান নেয় সৌদি সরকার। ওমরাহ বা ট্যুরিস্ট ভিসায় গিয়ে হজের চেষ্টা করা থেকে বিরত থাকতে বিদেশি নাগরিকদের প্রতি বারবার তাগিদ দেয়া হচ্ছে। একই সঙ্গে হাজিদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করার তাগিদ দেয়া হয়েছে।
বিশেষভাবে অবৈধভাবে হজ অংশগ্রহণকারীদের সম্পর্কে তথ্য দিতে জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
 

মোঃ কামাল উদ্দিন, সৌদি আরব প্রতিনিধ।