শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শাকিব খান আসছেন নতুন ঝড় নিয়ে

শাকিব খান আসছেন নতুন ঝড় নিয়ে

শাকিব খান আসছেন নতুন ঝড় নিয়ে

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের বহুল প্রতীক্ষিত নতুন সিনেমা ‘রকস্টার’ শুরু থেকেই দর্শকদের আলোচনায় রয়েছে। ঘোষণা দেওয়ার পর থেকেই ছবিটি ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। এবার সেই উত্তেজনা আরও বাড়িয়ে খুব শিগগিরই প্রকাশ পাচ্ছে সিনেমাটির টিজার।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহেই মুক্তি পাবে ‘রকস্টার’-এর অ্যানিমেশন টিজার। টিজার প্রকাশের পর পর্যায়ক্রমে আসবে সিনেমার গান ও পূর্ণাঙ্গ ট্রেলার।
নির্মাতারা আশা করছেন, টিজারেই দর্শকদের জন্য বড় চমক অপেক্ষা করছে।

তরুণ নির্মাতা আজমান রুশো পরিচালিত এই সিনেমাটি প্রযোজনা করছে সান মোশন পিকচার্স লিমিটেড। আগামী ঈদুল আজহায় সারা দেশে মুক্তি পাবে ‘রকস্টার’।

এবারের সিনেমায় শাকিব খানকে একেবারেই ভিন্ন রূপে দেখা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দীর্ঘদিন ধরে অ্যাকশনধর্মী চরিত্রে দেখা গেলেও ‘রকস্টার’-এ তিনি হাজির হচ্ছেন নতুন এক আঙ্গিকে। সিনেমাটিতে থাকছে একাধিক গান, যা বিশেষভাবে তরুণ প্রজন্মের পছন্দ মাথায় রেখে তৈরি করা হচ্ছে।

ধারণা করা হচ্ছে, মুক্তির আগেই ‘রকস্টার’-এর গানগুলো দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে। শুধু সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্স নয়, সিঙ্গেল স্ক্রিনের দর্শকরাও সিনেমাটি নিয়ে উচ্ছ্বসিত হবেন বলে মনে করছেন নির্মাতারা।

‘রকস্টার’ ছবিতে শাকিব খানের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর, তানজিয়া মিথিলাসহ আরও অনেকে।