শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিদেশে পড়তে গিয়ে প্রাণ হারালেন কালাইয়ের মেধাবী তরুণ

বিদেশে পড়তে গিয়ে প্রাণ হারালেন কালাইয়ের মেধাবী তরুণ

বিদেশে পড়তে গিয়ে প্রাণ হারালেন কালাইয়ের মেধাবী তরুণ

জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের সন্তান হাসিবুর রহমান মিম(২৩) দক্ষিণ কোরিয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। তিনি দেশটির জেওনবুক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন।
শনিবার গভীর রাতে কর্মস্থল থেকে ইলেকট্রিক স্কুটারে করে নিজ বাসায় ফিরছিলেন হাসিব। এ সময় রাস্তা পার হওয়ার মুহূর্তে একটি বেপরোয়া গাড়ি তাকে ধাক্কা দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, চালক মদ্যপ অবস্থায় ছিলেন। দুর্ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয় এবং নিবিড় পরিচর্যায় রাখা হয়। কিন্তু 

মাথায় গুরুতর আঘাতের কারণে রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
হাসিবের বাবা মো. নাজিবুল ইসলাম হিরু। জানা গেছে, তিনি মোলামগাড়ীহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ২০২০ এসএসসি ব্যাচ এর একজন কৃতী শিক্ষার্থী ছিলেন। উন্নত শিক্ষার স্বপ্ন নিয়ে ২০২৩ সালের ডিসেম্বর মাসে দক্ষিণ কোরিয়ায় পাড়ি জমান তিনি। বিদেশে যাওয়ার অল্প কিছুদিন আগেই বিবাহবন্ধনে আবদ্ধ হন।
এমন আকস্মিক মৃত্যুর খবরে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের মাতম বিরাজ করছে। সম্ভাবনাময় এই তরুণের অকালপ্রয়াণে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। 

মো:সুমন মন্ডল,কালাই(জয়পুরহাট)