সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মালয়েশিয়ায় ৮৬ বাংলাদেশিসহ ১১৩ প্রবাসীর কারাদণ্ড ও জরিমানা

মালয়েশিয়ায় ৮৬ বাংলাদেশিসহ ১১৩ প্রবাসীর কারাদণ্ড ও জরিমানা

মালয়েশিয়ায় ৮৬ বাংলাদেশিসহ ১১৩ প্রবাসীর কারাদণ্ড ও জরিমানা

বাংলাদেশিসহ মোট ১১৩ জন বিদেশি নাগরিককে দণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। রোববার কেলান্তান রাজ্যের পাসির মাস সেশনস কোর্টে শুনানি শেষে বিচারক জুলকিফলি আবদুল্লাহ এ রায় ঘোষণা করেন। দণ্ডিতদের মধ্যে বাংলাদেশিদের পাশাপাশি ইন্দোনেশিয়া, মিয়ানমার, পাকিস্তান ও চীনের নাগরিকও রয়েছেন। আদালত সূত্র জানায়, গত ২১ এপ্রিল কেলান্তানের ডাবং ও কুয়ালা ক্রাই এলাকার বিভিন্ন নির্মাণাধীন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে অভিবাসন বিভাগ। আটকদের মধ্যে ৮৫ জনের বিরুদ্ধে ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও অবস্থানের অভিযোগ আনা হয় এবং ২৮ জনের বিরুদ্ধে বৈধ কাগজপত্র ছাড়া দেশে প্রবেশের অভিযোগ দায়ের করা হয়। শুনানিতে অভিযুক্তরা দোভাষীর মাধ্যমে নিজেদের দোষ স্বীকার করে লঘুদণ্ডের আবেদন জানান। আসামিপক্ষে আইনজীবী নিক নুর আদিলা নিক সুয়াকি ৪০ জনের পক্ষে শুনানি করেন, অন্যদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন ডেপুটি পাবলিক প্রসিকিউটর সিটি খায়দিজাহ খাইরুদ্দিন। রায়ে আদালত ৪০ জনকে ১০ হাজার রিঙ্গিত করে জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের নির্দেশ দেন এবং বাকি ৭৩ জনকে সরাসরি তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা বর্তমানে মালয়েশিয়ার কারা কর্তৃপক্ষের হেফাজতে রয়েছেন। 

এমডি রফিকুল 
মালেয়শিয়া প্রতিনিধি