মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজারহাটে মাদক ও জুয়ার বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৬

রাজারহাটে মাদক ও জুয়ার বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৬

রাজারহাটে মাদক ও জুয়ার বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৬

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মাদক ও জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে পৃথকভাবে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ছিনাই ইউনিয়নের বড়গ্রাম এলাকায় অভিযান চালিয়ে এরশাদুল হক (পিতা: মৃত সৈয়দ আলী) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
একই দিনে চাকিরপশার তালুক এলাকায় অভিযান চালিয়ে আরও দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা, ২ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—উজ্জ্বল চন্দ্র (পিতা: শ্রী বলয় চন্দ্র) ও ফেরদৌস আলী (পিতা: জামায়াত উল্লাহ)।

এছাড়া অভিযানের অংশ হিসেবে একই এলাকা থেকে আরও একজন সন্দেহভাজন মাদক সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করা হয়েছে। তার পরিচয় নিশ্চিতকরণসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

অপরদিকে, ক্রিকেট জুয়ার আসরে অভিযান চালিয়ে স্বপন কুমার মোহন্ত (পিতা: শ্রী বিজয় চন্দ্র মোহন্ত) এবং নারায়ন সরকার (পিতা: শ্রী নিবাস চন্দ্র সরকার) নামের দুই জুয়ারিকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন,
“মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। 

হাফিজুর রহমান
রাজারহাট প্রতিনিধি: