শনিবার (২রা মে) গভীর রাতে একপ্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এই কমিটির অনুমোদন প্রদান করেন।
দীর্ঘদিন ধরে জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি না থাকায় সাংগঠনিক কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়েছিল। নতুন কমিটি অনুমোদনের ফলে সংগঠনের কার্যক্রম গতি ফিরে আনবে এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ছাত্রদলের নেতৃত্বে আরো শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।
নবগঠিত আংশিক কমিটিতে মো,শফিকুল ইসলাম নিশাদকে সভাপতি এবং রাফিউল ইসলাম নওশাদ কে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়াও কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন,সিনিয়র যুগ্ম- সাধারণ সম্পাদক মো,জাকির হোসেন রাজিব এবং সাংগঠনিক সম্পাদক মো,রাহাত ইসলাম সাগর।
কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত এই আংশিক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়।
মোঃ-মাহ্ফুজুল হক খান (জিকু) কিশোরগঞ্জ প্রতিনিধি।
