বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় সামাজিক বিরোধ ও সহিংসতা প্রতিরোধে মাগুরায় বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

মাগুরায় সামাজিক বিরোধ ও সহিংসতা প্রতিরোধে মাগুরায় বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

মাগুরায় সামাজিক বিরোধ ও সহিংসতা প্রতিরোধে মাগুরায় বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

মাগুরায় সামাজিক বিরোধ, সংঘাত, দাঙ্গা ও সহিংসতা প্রতিরোধ এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন নিশ্চিতকরণের লক্ষ্যে এক বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ মে) পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ মাগুরার প্রশাসক আলী আহমেদ।
সভায় সভাপতিত্ব করেন মাগুরা জেলার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শাহ্ শিবলী সাদিক, সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল) নিশাত আল নাহিয়ান, জেলার চার থানার অফিসার ইনচার্জগণ, আইনজীবীসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
 

সভায় সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, “সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং যে কোনো ধরনের বিরোধ, সংঘাত ও সহিংসতা প্রতিরোধে সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা তৎপর রয়েছে এবং এ বিষয়ে কোনো ধরনের শিথিলতার সুযোগ নেই। একটি শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গঠনে পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।”
সভায় সামাজিক বিরোধ নিরসন, স্থানীয় পর্যায়ে বিরোধ মীমাংসা জোরদার, গুজব প্রতিরোধ, মাদক ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
মাগুরা জেলা পুলিশ জানায়, জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বদা বদ্ধপরিকর। 

মাগুরা প্রতিনিধি: