রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হার্দিক পান্ডিয়া একজন ‘প্লাস্টিক ক্যাপ্টেন’

হার্দিক পান্ডিয়া একজন ‘প্লাস্টিক ক্যাপ্টেন’

হার্দিক পান্ডিয়া একজন ‘প্লাস্টিক ক্যাপ্টেন’

চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে বড় ম্যাচে হতাশ করেছেন হার্দিক পান্ডিয়া। কৃষ্ণমাচারি শ্রীকান্ত তার পারফরম্যান্স নিয়ে কঠোর কথা বলেছেন। তিনি হার্দিককে ‘প্লাস্টিক ক্যাপ্টেন’ বলে আখ্যা দেন। মুম্বাই ইন্ডিয়ান্স তখন চাপে ছিল। তিলক ভার্মা আউট হওয়ার পর ৬ নম্বরে নামেন হার্দিক। ক্রিজে সেট ছিলেন নামান ধির। কিন্তু হার্দিক শুরু থেকেই ছন্দ খুঁজে পাননি। তিনি ২৩ বলে করেন মাত্র ১৮ রান। ইনিংসে ছিল শুধু দুইটি বাউন্ডারি।এই সময়ে দলের রান তোলার গতি কমে যায়। ১২.৫ ওভারে ১০৯ রানে ৪ উইকেট ছিল। সেখান থেকে মুম্বাই শেষ করে ১৫৯ রানে ৭ উইকেট। শেষ ওভারে আউট হন হার্দিক। অন্যদিকে চেন্নাই সুপার কিংস সহজেই ম্যাচ জেতে ৮ উইকেটে।

শ্রীকান্ত তার ইউটিউব চ্যানেলে বলেন, ‘আপনি তার নামের পাশে সংখ্যাগুলো দেখুন। ১৮ রান করেছে ২৩ বলে, এসব কী? সে তো একজন প্লাস্টিক ক্যাপ্টেন!’

তিনি আরও যোগ করেন, ‘ওই পার্টনারশিপটা দেখুন, তাদের উদ্দেশ্য কী ছিল? হার্দিক পান্ডিয়া কী করতে চেয়েছিল? মাঝের ওভারগুলোতে ডট বল দেখলেই বোঝা যায়, কোনো হিসাব বা গেম অ্যাওয়েয়ারনেস ছিল না। ওই সময়ে রানরেট অনেক কমে গেছে।’

হার্দিক তার ইনিংসে খেলেন ১০টি ডট বল। এতে অবাক হন শ্রীকান্ত। তিনি বলেন, ‘সত্যি বলতে আমি বুঝতে পারিনি সে কী করতে চেয়েছিল। পরিকল্পনা কী ছিল?’