রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভোলায় এসএসসি পরীক্ষা খারাপ হওয়ায় পৃথিবী ছাড়লেন পুলিশের মেয়ে

ভোলায় এসএসসি পরীক্ষা খারাপ হওয়ায় পৃথিবী ছাড়লেন পুলিশের মেয়ে

ভোলায় এসএসসি পরীক্ষা খারাপ হওয়ায় পৃথিবী ছাড়লেন পুলিশের মেয়ে

ভোলায় ইংরেজি পরীক্ষা খারাপ হওয়ায় তৈয়্যবা জাহান চৈতি (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন।সোমবার (৪ মে) সকালে ভোলা শহরের পৌর ২ নম্বর ওয়ার্ড অফিসার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত চৈতি পুলিশ কনস্টেবল শাহাবুদ্দিন ফকিরের মেয়ে। সে মাসুমা খানম স্কুলের বিজ্ঞান বিভাগ থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছিলেন। তার গ্রামের বাড়ি বরিশালের গৌরনদীতে। সে বাবা-মায়ের সঙ্গে ১০ বছর ধরে ভোলায় ভাড়া বাসায় বসবাস করেন।

জানা গেছে, সোমবার সকালে পাঙাশ মাছ খাওয়ার বায়না ধরে মাকে বাজারে পাঠান তিনি। এরপর ঘরের দরজা লাগিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরে তার মা বাজার থেকে ফিরে এসে কোন সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান। এরপর তিনি ডাক চিৎকার দিলে স্থানীয়রা ছুটে এসে পুলিশকে খবর দেন।

চৈতির মা সোনিয়া বেগম চ্যানেল ভোলাকে বলেন, গতকাল চৈতির ইংরেজি পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে বাড়িতে এসে সে জানায় তার পরীক্ষা ভালো হয়নি। এতে সে  মানসিকভাবে ভেঙে পড়েন। চৈতির মন খারাপ ছিল, কিন্তু সে আমাদেরকে বুজতে দেয়নি।

এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাঁর লাশ উদ্ধার করেছে। পুলিশ ধারণা করছে পরীক্ষা ভালে হয়নি বলেই হয়তো চৈতি আত্মহত্যা করেছে।

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম চ্যানেল ভোলাকে জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মোঃ আজাদ, জেলা প্রতিনিধি ভোলা