সুনামগঞ্জের ছাতক থানার পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট ও বিদেশি মদসহ ১ জন এবং পৃথক অভিযানে জিআর ওয়ারেন্টভুক্ত আরও ১ জনসহ মোট ২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৪ মে ২০২৬) ছাতক থানায় দায়েরকৃত এফআইআর নং-০৩, জিআর নং-১১৯/২০২৬ এর আওতায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণী ১০(ক)/২৪(ক)/৪১ ধারায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ৩৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ৯ বোতল বিদেশি মদসহ সাইফ উদ্দিন (২৭) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রহমতপুর গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে।
অপরদিকে, পৃথক অভিযানে জিআর-১২০/২৪ (ছাতক) মামলার পরোয়ানাভুক্ত আসামি সমরাজ মিয়া (২৫) কে গ্রেফতার করা হয়েছে। তিনি উপজেলার তকিপুর ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামের রমজান আলীর ছেলে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ছাতক প্রতিনিধি:
