সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আমরা আশাবাদী কোনো ঝামেলা ছাড়াই নির্বাচন হবে মির্জা ফখরুল

আমরা আশাবাদী কোনো ঝামেলা ছাড়াই নির্বাচন হবে মির্জা ফখরুল

আমরা আশাবাদী কোনো ঝামেলা ছাড়াই নির্বাচন হবে মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আশাবাদী, কোনো ধরনের ঝামেলা ছাড়াই প্রথম ও মধ্যবর্তী সময়ের নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে আমরা অত্যন্ত আশাবাদী।মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির হলরুমে আইনজীবীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশ এখন গণতন্ত্রের উত্তরণের পথে যাচ্ছে। ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছে এবং অধিকাংশ রাজনৈতিক দল তাদের প্রার্থী ঘোষণা করেছে। এতে করে নির্বাচনকে কেন্দ্র করে ইতিবাচক একটি পরিবেশ তৈরি হয়েছে।’
 
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ‘বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট উপযোগী আছে। এখন এমন কোনো অবস্থা নেই যেখানে নির্বাচন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এমনটা হওয়ার সম্ভাবনাও নেই।’চট্টগ্রাম বন্দরে হ্যাডলিঙ্ক দেয়া প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, ‘চট্টগ্রাম পোর্টকে হ্যাডলিঙ্ক দেয়া হয়েছে। তারা ভাল মনে করেছে দিয়েছে। এটা আমরা দেখব।’
 
দলের অভ্যন্তরীণ প্রত্যাশা ও প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি একটি বিশাল রাজনৈতিক দল; নদীর মতো। এখানে একেকটি আসনে ৪-৫ জন করে প্রার্থী থাকে। কিছু সমস্যা হবেই, বরাবরই হয়ে আসছে। এতে কোনো অসুবিধা নেই। বরং এতে বোঝা যায় বিএনপি একটি বড় রাজনৈতিক দল।’
 
মতবিনিময় সভায় জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মখদুম সাব্বির মৃদুলসহ জেলার আইনজীবীরা উপস্থিত ছিলেন।