মাগুরার মহম্মদপুর উপজেলায় বজ্রপাতে মারিয়া (২২) নামে এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় চায়না বেগম (৩০) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৪ মে) বিকেলে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারিয়ার মৃত্যু হয়। তিনি ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলার লঙ্কারচর গ্রামের দবির শেখের মেয়ে। আহত চায়না বেগম একই গ্রামের রুস্তম মোল্যার মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুরে বাড়ির ধানের কাজ করার সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে মারিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বর্তমানে মরদেহ মহম্মদপুর থানায় রাখা হয়েছে।
মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা প্রতিনিধি:
