রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পিরোজপুরে একটি মাদক মামলায় ১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২ জনকে দন্ডাদেশ দিয়েছে আদালত

পিরোজপুরে একটি মাদক মামলায় ১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২ জনকে দন্ডাদেশ দিয়েছে আদালত

পিরোজপুরে একটি মাদক মামলায় ১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২ জনকে দন্ডাদেশ দিয়েছে আদালত

পিরোজপুরে একটি মাদক মামলায় ১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মামলায়  বাকি দুই আসামিকে আলাদা আলাদা মেয়াদে সাজা দিয়েছে আদালত। আজ মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ মোঃ মজিবুর রহমান এর আদালতে এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত আসামী মোসাঃ শারমীন আক্তার (৪৫) কে যাবজ্জীবন কারাদণ্ড অনাদায় বিশ হাজার টাকা জরিমান, মেহেদী হাসান মুন্না (১৯)কে ১ বছর ৯ মাসের কারাদণ্ড অনাদায় ৩ হাজার টাকা জরিমান, ইকতার জাহান তিশা(২২) কে ১ বছর ৬ মাসের কারাদন্ড অনাদায়  ২ হাজার টাকা জরিমানা করেন আদালত।  

মামলা সূত্রে জানা যায় ২০২২ সালের ০২ ফেব্রুয়ারি কাউখালী উপজেলার শিয়ালকাঠি এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়ে ৮ হাজার ৫০০ পিচ ইয়াবা ও ২ লাখ ৪ হাজার ৫০০ টাকা সহ ০৩ জন আসামী কে আটক। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বদরুল হাসান বাদী হয়ে ২০২২ সালের ১৩ ফেব্রুয়ারি একটি মাদক মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত একজনকে যাবজ্জীবন কারাদণ্ড সহ দুইজনকে দন্ডাদেশ দেন। রায় প্রদান কালে ৩ আসামী আদালতে হাজির ছিলেন। 

জেলা জজ কোর্টের পাবলিক পসিকিউটর আবুল কালাম আকন জানান, একটি মাদক মামলায় প্রধান আসামী মোসাঃ শারমীন আক্তার (৪৫) কে যাবজ্জীবন কারাদণ্ড অনাদায় বিশ হাজার টাকা জরিমানা করেন। বাকি দুই আসামিকে আলাদা আলাদা দন্ডাদেশ দেন। একজন আসামিকে খালাস প্রদান করেন। আদালতের এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করছে। 

মো: শাহিন ফকির 
পিরোজপুর প্রতিনিধি