সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাজারে উঠলো সাতক্ষীরার গোপালভোগ ও গোবিন্দভোগ আম

বাজারে উঠলো সাতক্ষীরার গোপালভোগ ও গোবিন্দভোগ আম

বাজারে উঠলো সাতক্ষীরার গোপালভোগ ও গোবিন্দভোগ আম

পূর্ব ঘোষিত অনুযায়ী বাগান থেকে সাতক্ষীরার আম সংগ্রহ ও বাজারজাতকরণ শুরু হয়েছে। মঙ্গলবার (৫ মে) সকালে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের আমচাষী আবু সাইদের বাগান থেকে সংগ্রহের মাধ্যমে চলতি মৌসুমের আম বাজারজাতকরণ শুরু হয়। ঘোষণা অনুযায়ী, এখন থেকে বাজারে সাতক্ষীরার গোপালভোগ, গোবিন্দভোগ, গোলাপখাস, বৈশাখী, বোম্বাইসহ স্থানীয় জাতের আম পাওয়া যাবে।

এছাড়া আগামী ১৫ মে থেকে হিমসাগর, ২৭ মে ল্যাংড়া ও ০৫ জুন থেকে আম্রপালি আম পাওয়া যাবে। এদিকে, সকালে চলতি মৌসুমের আম সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল।

উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্তের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে আমচাষী আবু সাইদ বলেন, দীর্ঘদিন ধরে এই সময়টার জন্য অপেক্ষা করি। এবার গাছে ফলন ভালো হয়েছে। সরকার নির্ধারিত সময় অনুযায়ী আম সংগ্রহ শুরু

অনুষ্ঠানে আমচাষী আবু সাইদ বলেন, দীর্ঘদিন ধরে এই সময়টার জন্য অপেক্ষা করি। এবার গাছে ফলন ভালো হয়েছে। সরকার নির্ধারিত সময় অনুযায়ী আম সংগ্রহ শুরু হওয়ায় আমরা ভালো দাম পাওয়ার আশা করছি। যদি আবহাওয়া অনুকূলে থাকে, তাহলে এই মৌসুম আমাদের জন্য লাভজনক হবে।

কৃষি বিভাগ জানায়, নির্ধারিত সময় মেনে আম সংগ্রহ শুরু হওয়ায় আমের গুণগত মান বজায় থাকবে, যা বাজারে সাতক্ষীরার আমের সুনাম ধরে রাখতে সহায়ক হবে। একই সঙ্গে অপরিপক্ব ও রাসায়নিকযুক্ত আম বাজারজাত ঠেকাতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী মাঠপর্যায়ে কঠোর নজরদারি রাখবে।

এদিকে, উদ্বোধনের পরপরই বাগানজুড়ে শুরু হয় আম পাড়ার ব্যস্ততা। 

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা |