সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শালিখায় ২৯ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

শালিখায় ২৯ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

শালিখায় ২৯ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

মাগুরার শালিখা উপজেলায় ২৯ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে শালিখা থানা পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তি ফরিদপুরের ভাঙ্গা থানার সরাইবাড়ি গ্রামের মো: বালাম মাতুব্বরের ছেলে মো: স্বপন মাতুব্বর (৩২)। পুলিশ জানায়, আটক স্বপন মাতুব্বর দীর্ঘদিন ধরে মাগুরা সদর উপজেলার টিলা গ্রামে মামার বাড়িতে অবস্থান করে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল।
 

গোপন সংবাদের ভিত্তিতে শালিখা থানার এসআই মো: বিপ্লব হোসেন সঙ্গীয় ফোর্সসহ একটি চৌকস টিম গত সোমবার রাত ১০টার দিকে শালিখা উপজেলা সদর আড়পাড়া আলিম মাদ্রাসার পশ্চিম পাশে নয়ন বিশ্বাসের বাড়ির সামনে অভিযান পরিচালনা করে। এ সময় তার শরীরে তল্লাশি চালিয়ে ২৯ পিস ইয়াবা উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় শালিখা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। 

মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধিঃ