শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাইফার আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী সুচন্দা

বাইফার আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী সুচন্দা

বাইফার আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী সুচন্দা

ঢাকাই সিনেমার স্বর্ণালি সময়ের উজ্জ্বল নক্ষত্র, জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী কোহিনূর আখতার সুচন্দা পাচ্ছেন আজীবন সম্মাননা। বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড আর্টস (বাইফা) অ্যাওয়ার্ডের পঞ্চম আসরের জমকালো আয়োজনে তাকে এই বিশেষ স্বীকৃতি দেওয়া হবে।

বাইফার এবারের আসরে সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কারটি নিজ হাতে গ্রহণ করবেন বলে জানিয়েছেন সুচন্দা। আয়োজক প্রতিষ্ঠানের পরিচালকমণ্ডলীর সদস্য মাসিদ রণর হাত থেকে ‘বাইফা সিজন ৫’-এর উপহার বক্স গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সম্মাননা গ্রহণের সম্মতি দেন তিনি। 

নিজের প্রতিক্রিয়ায় সুচন্দা বলেন, ‘দীর্ঘ সময় ধরে নিষ্ঠার সঙ্গে অভিনয় করেছি। প্রযোজনা ও পরিচালনার সঙ্গেও যুক্ত ছিলাম। অনেকদিন অভিনয় থেকে দূরে থাকলেও নতুন প্রজন্ম আমাকে মনে রেখেছে—এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। বাইফার সঙ্গে তরুণদের স্বপ্ন জড়িয়ে আছে। তারা যখন আমাকে এই সম্মাননার কথা জানায়, খুব ভালো লেগেছে। তাই এর আগে অনেক পুরস্কার গ্রহণে অনীহা থাকলেও এই সম্মাননা আমি আনন্দের সঙ্গে গ্রহণ করছি।

আগামী ৮ মে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এর হল অব ফেমে বসবে ‘বাইফা সিজন ৫’-এর বর্ণাঢ্য আসর। মোট ২৯টি ক্যাটাগরিতে সরাসরি দর্শক ভোট ও জুরি বোর্ডের রায়ে গান, নাচ, ফ্যাশন, নাটক, ওটিটি এবং চলচ্চিত্রের সেরা শিল্পীদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার।