মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজারহাটে হেফাজতে ইসলামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজারহাটে হেফাজতে ইসলামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজারহাটে হেফাজতে ইসলামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় হেফাজতে ইসলাম বাংলাদেশ উপজেলা শাখার আয়োজনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার আয়োজিত এ কর্মসূচিতে ধর্মীয় শিক্ষা, নৈতিকতা এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা রাশেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, হেফাজতে ইসলাম বাংলাদেশ, রাজারহাট উপজেলা শাখা। উপস্থিত ছিলেন মাওলানা গোলাম রাব্বানী, ধর্ম ও দাওয়া বিষয়ক সম্পাদক।

এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা আজিজুল ইসলাম, ভারপ্রাপ্ত মুহতামিম, রেজিয়া বেগম কওমি মাদ্রাসা; মাওলানা আশরাফুল ইসলাম, সহ-প্রসার সম্পাদক; মুফতি মমিনুল ইসলাম, অর্থ সম্পাদকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা ইসলামের সঠিক শিক্ষা বিস্তার এবং সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। শেষে বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। 

হাফিজুর রহমান
রাজারহাট উপজেলা প্রতিনিধিঃ