শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাতাল হয়ে গাড়ি চালানোর অভিযোগ মার্কিন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্সের বিরুদ্ধে

মাতাল হয়ে গাড়ি চালানোর অভিযোগ মার্কিন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্সের বিরুদ্ধে

মাতাল হয়ে গাড়ি চালানোর অভিযোগ মার্কিন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্সের বিরুদ্ধে

মার্কিন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্সের বিরুদ্ধে মাদক বা অ্যালকোহলের প্রভাবে গাড়ি চালানোর অভিযোগ আনা হয়েছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস সংলগ্ন এলাকায় এই অভিযোগ দায়ের করেছেন প্রসিকিউটররা।

গত মার্চ মাসের শুরুর দিকে তাকে আটক করা হলেও অভিযোগপত্রে নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি, তিনি ঠিক কোন ধরনের পদার্থ গ্রহণ করেছিলেন। ৪৪ বছর বয়সী এই গায়িকার বিরুদ্ধে আনা অভিযোগটি অপেক্ষাকৃত হালকা ধরনের অপরাধ হিসেবে বিবেচিত হচ্ছে।

আগামী সোমবার ভেনচুরা কাউন্টি আদালতে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে এটি ছোট ধরনের অপরাধ হওয়ায় তিনি নিজে উপস্থিত না থেকেও আইনজীবীর মাধ্যমে প্রতিনিধিত্ব করতে পারবেন।

ঘটনার পর ব্রিটনির পক্ষ থেকে জানানো হয়, বিষয়টি ‌সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং তিনি আইন মেনে চলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। ইতোমধ্যে তিনি নিজেই পুনর্বাসন কেন্দ্রে ভর্তি হয়েছেন বলে জানা গেছে।

প্রসিকিউটররা জানিয়েছেন, যদি তিনি আপসের মাধ্যমে দোষ স্বীকার করেন, তাহলে কারাদণ্ড এড়ানোর সুযোগ থাকতে পারে। সে ক্ষেত্রে তাকে ১২ মাসের পর্যবেক্ষণে রাখা হতে পারে, পাশাপাশি আদালতের নির্দেশে ড্রাইভিং নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ নিতে হবে এবং জরিমানাও গুনতে হতে পারে।

নব্বইয়ের দশকের শেষ দিকে ‘বেবি ওয়ান মোর টাইম’সহ একাধিক জনপ্রিয় গানের মাধ্যমে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন ব্রিটনি স্পিয়ার্স। তবে সাম্প্রতিক বছরগুলোতে তিনি সংগীত থেকে কিছুটা দূরে রয়েছেন।

এর আগে ২০০৭ সালের ব্যক্তিগত সংকটের পর তার জীবনের নিয়ন্ত্রণ চলে যায় তার বাবা জেমি স্পিয়ার্সের হাতে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০২১ সালে সেই অভিভাবকত্ব বাতিল করা হয়।

২০২৩ সালে প্রকাশিত তার আত্মজীবনীতে ব্রিটনি দাবি করেন, তিনি কখনোই কঠিন মাদক গ্রহণ করেননি এবং তার মদ্যপানের সমস্যা ছিল না। তবে চিকিৎসাজনিত কারণে কিছু ওষুধ গ্রহণের বিষয়টি স্বীকার করেছিলেন তিনি।