রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জামাইয়ের আবদার নিয়ে আসছেন চঞ্চল ও নীলাঞ্জনা

জামাইয়ের আবদার নিয়ে আসছেন চঞ্চল ও নীলাঞ্জনা

জামাইয়ের আবদার নিয়ে আসছেন চঞ্চল ও নীলাঞ্জনা

দুই প্রজন্মের দুই তারকা। একজন অভিনয়ে-গানে অনন্য। আরেকজন শোবিজে পা রেখেছেন সুন্দরী প্রতিযোগিতা দিয়ে। জুটি হয়ে এক নাটকে কাজ করলেন তারা। নাটকের নাম ‘জামাইয়ের আবদার’। এতে জুটি হয়েছেন নন্দিত অভিনেতা চঞ্চল চৌধুরী ও লাক্স তারকা নীলাঞ্জনা নীলা।

কোরবানি ঈদ সামনে রেখে নির্মিত হচ্ছে নতুন নাটকটি। জনপ্রিয় নির্মাতা সকাল আহমেদের পরিচালনায় এই নাটকে দেখা যাবে আরও একঝাঁক প্রিয় মুখ।

নাটকটির গল্প রচনা করেছেন ইউসুফ আলী খোকন। পারিবারিক আবহে নির্মিত নাটকে তুলে ধরা হবে এক জামাইকে ঘিরে নানা আবদার, সম্পর্কের টানাপোড়েন এবং উৎসবের আবেগঘন মুহূর্ত।

নাটকটির শুটিং চলছে ঢাকার অদূরে পুবাইল টেলিহোম হাউজে।

নির্মাণ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসছে ঈদুল আজহায় প্রচার হবে নাটকটি।

ঈদ ঘিরে নির্মিত এই নাটকটি দর্শকদের জন্য নিয়ে আসবে হাস্যরস, পারিবারিক সম্পর্কের টানাপোড়েন এবং উৎসবের উষ্ণতা, এমনটাই প্রত্যাশা নির্মাতা সংশ্লিষ্টদের।