বুধবার, আগস্ট ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চট্টগ্রামের সাতকানিয়ায় তৃতীয় লিঙ্গের ব্যক্তির সম্পদ আত্মসাতের অভিযোগ

চট্টগ্রামের সাতকানিয়ায় তৃতীয় লিঙ্গের ব্যক্তির সম্পদ আত্মসাতের অভিযোগ

চট্টগ্রামের সাতকানিয়ায় তৃতীয় লিঙ্গের ব্যক্তির সম্পদ আত্মসাতের অভিযোগ

চট্টগ্রামের সাতকানিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে সম্পদ আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন মৌসুমী হামিদ নামের এক তৃতীয় লিঙ্গের ব্যক্তি। বুধবার (৬ মে) দুপুরে এক সংবাদ সম্মেলনে অভিযুক্ত আব্দুল মোমেনের বিরুদ্ধে এসব অভিযোগ এনে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলার বাজালিয়া ইউনিয়নের বাসিন্দা মৌসুমী হামিদ জানান, ঢেমসা ইউনিয়নের আব্দুল মোমেনের সঙ্গে তার গত নয় বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। মৌসুমীর দাবি, এই দীর্ঘ সময়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মোমেন তাকে নানাভাবে ব্যবহার করেছেন।

মৌসুমী অভিযোগ করেন, সম্পর্কের সুযোগ নিয়ে মোমেন তার ব্যাংক হিসাব থেকে বিভিন্ন সময়ে ৫ থেকে ৭ লাখ টাকা আত্মসাৎ করেছেন। শুধু তাই নয়, মৌসুমীর উপার্জিত অর্থে কেনা দুটি সিএনজিচালিত অটোরিকশাও কৌশলে নিজের নামে লিখিয়ে নিয়েছেন অভিযুক্ত ব্যক্তি।

সংবাদ সম্মেলনে আবেগপ্রবণ কণ্ঠে মৌসুমী বলেন: আমার জন্য কি দেশে কোনো আইন নেই? বিয়ের কথা বললে সে এখন সব যোগাযোগ বন্ধ করে দিয়েছে। পাওনা টাকা ও সম্পদ ফেরত চাইলে আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। আমি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

একজন অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ হিসেবে ন্যায়বিচার পাওয়ার আশায় তিনি স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন। তিনি জানান, এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতিও চলছে।

সংবাদ সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত আব্দুল মোমেনের বক্তব্য জানতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

মোঃ কামাল উদ্দিন, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম দক্ষিণ।