বুধবার, আগস্ট ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পিরোজপুরে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সাথে পৌর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

পিরোজপুরে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সাথে পৌর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

পিরোজপুরে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সাথে পৌর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

পিরোজপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের জামে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) পিরোজপুর পৌর বিএনপির উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

​আয়োজিত সভায় পৌর বিএনপির সভাপতি শেখ শহিদুল্লাহ শহীদ এর সভাপতিত্বে
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব এস এম ছাইদুল ইসলাম কিসমত।

​এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ছরোয়ার হোসেন হাওলাদার এবং জেলা ওলামাদলের সভাপতি অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন তালুকদার।

​মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান, পিরোজপুর জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু এবং জেলা বিএনপির সাবেক সদস্য মির্জা জহিরুল হকসহ স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

​সভায় বক্তারা ধর্মীয় মূল্যবোধ সংরক্ষণ, সামাজিক উন্নয়ন এবং স্থানীয় মসজিদসমূহের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সার্বিক ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সঞ্চালনা করেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম। 

​পিরোজপুর প্রতিনিধি: