মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আন্তর্জাতিক মানের বিমানবন্দর স্থাপনে বগুড়ায় যাচ্ছে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

আন্তর্জাতিক মানের বিমানবন্দর স্থাপনে বগুড়ায় যাচ্ছে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

আন্তর্জাতিক মানের বিমানবন্দর স্থাপনে বগুড়ায় যাচ্ছে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

আন্তর্জাতিক মানের বিমানবন্দর স্থাপনে বগুড়ার উদ্দেশে রওনা দিয়েছে সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। আজ (বৃহস্পতিবার, ৭ মে) বিমানবাহিনীর বিশেষ হেলিকপ্টারে বগুড়ার উদ্দেশে রওনা হন তারা।স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে করা একটি পোস্টে এ তথ্য জানানো হয়।প্রতিমন্ত্রীর এ ফেসবুক পোস্টে বলা হয়, বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর, পাইলট ট্রেনিং সেন্টার ও কার্গো ফ্যাসিলিটি চালুর লক্ষ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা এমপি; প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এমপি; প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এবং বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ঢাকা থেকে বিমানবাহিনীর বিশেষ হেলিকপ্টারে বগুড়ার উদ্দেশে রওনা হয়েছেন।