শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিজয়কে কেন ‘থালাপতি’ বলা হয়

বিজয়কে কেন ‘থালাপতি’ বলা হয়

বিজয়কে কেন ‘থালাপতি’ বলা হয়

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় তারকাদের একজন বিজয়। অভিনয়ের পাশাপাশি কোটি ভক্তের কাছে তিনি পরিচিত একটি বিশেষ উপাধি দিয়ে। সেটি হলো ‘থালাপতি’। কিন্তু এই নামটি শুধু ভক্তদের দেওয়া কোনো ডাকনাম নয়, এর পেছনে রয়েছে সিনেমা, সংস্কৃতি এবং তারকাখ্যাতির দীর্ঘ ইতিহাস।

‘থালাপতি’ মানে কী

‘থালাপতি’ শব্দটি এসেছে তামিল ভাষা থেকে। এর অর্থ সেনাপতি, কমান্ডার, নেতা বা প্রধান। এটি এমন একজন ব্যক্তিকে বোঝায় যিনি নেতৃত্ব দেন এবং যার অনুসারীরা তাকে অনুসরণ করে।‘রসিগান’ সিনেমার দৃশ্যে থালাপতি বিজয়

কীভাবে পেলেন এই উপাধি

তামিল সুপারস্টার বিজয়কে ‘থালাপতি’ বলার মূল কারণ হলো তার অসামান্য জনপ্রিয়তা, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং তামিল সিনেমা জগতে তার ‘কমান্ডার’-এর মতো অবস্থান। ১৯৮৪ সালে প্রথম সিনেমা মুক্তি পায় বিজয়ের। ১৯৯২ সাল থেকে তাকে ‘ইলাইয়া থালাপতি’ বলা হতো। এর অর্থ ‘তরুণ সেনাপতি’। ১৯৯৪ সালে ‘রসিগান’ সিনেমার সাফল্যের পর থেকে ভক্তরা তাকে এই নামে ডাকতে শুরু করেন।‘মেরসাল’ সিনেমার দৃশ্যে থালাপতি বিজয়

প্রায় দুই দশকেরও বেশি সময় ‘ইলাইয়া থালাপতি’ থাকার পর ২০১৭ সালে ‘মেরসাল’ সিনেমার সময় থেকে ভক্ত এবং ইন্ডাস্ট্রি তাকে শুধুমাত্র ‘থালাপতি’ বলে ডাকতে শুরু করে। এটি তার পরিণত নেতৃত্ব এবং সুপারস্টারডমকে তুলে ধরে।রাজনীতিতে এসেই চমক দেখিয়েছেন থালাপতি বিজয়

সত্যিকারের থালাপতি

২০২৪ সালে তিনি ‘তামিলাগা ভেটরি কাজাগাম’ নামে নিজস্ব রাজনৈতিক দল গঠন করেছেন। সেখানে তার এই ‘থালাপতি’ (নেতা) ভাবমূর্তি বিশাল ভূমিকা রেখেছে। তার দল প্রথমবার নির্বাচনে এসেই তামিলনাড়ুতে ১০৭টি আসনে জয় পেয়ে চমক দেখিয়েছে। বিজয় প্রমাণ করেছেন শুধু সিনেমার স্টারডমেই নয়, তিনি সত্যিকারের থালাপতি বা সেনাপতি, কমান্ডার, নেতা।