সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাষ্ট্র কাঠামোর ভেতরেই বৈষম্যের শিকড় আটকে আছে উপদেষ্টা শারমীন

রাষ্ট্র কাঠামোর ভেতরেই বৈষম্যের শিকড় আটকে আছে উপদেষ্টা শারমীন

রাষ্ট্র কাঠামোর ভেতরেই বৈষম্যের শিকড় আটকে আছে উপদেষ্টা শারমীন

সামাজিক, রাজনৈতিক ও রাষ্ট্র কাঠামোর ভেতরেই বৈষম্যের শিকড় আটকে আছে এমন মন্তব্য করেছেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।বুধবার (২৬ নভেম্বর) রাজধানীর গুলশানে 'শঙ্কা মুক্ত ভবিষ্যত বিনির্মাণে সামাজিক রীতি-নীতি ও ক্ষমতার বৈষম্যের চ্যালেঞ্জ' শীর্ষক আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, নারীদের অধিকার, সুরক্ষা ও সামাজিক মর্যাদার বিষয়ে ক্ষমতায় আসার আগে রাজনৈতিক দলগুলোকে জবাবদিহিতার আওতায় আসতে হবে৷ প্রতিশ্রুতি দিতে হবে।শুধু শহর পর্যায়ে নয়, জেন্ডারভিত্তিক সুরক্ষার ব্যবস্থা প্রান্তিকপর্যায়ে পৌঁছানোর পাশাপাশি দিনরাত ২৪ ঘণ্টা সাইবার স্পেসে সহিসংসতা রোধে মনিটরিং বাড়ানোর পরামর্শ দেন তিনি।
 
জেন্ডার-ভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনব্যাপী কর্মসূচি উপলক্ষে আয়োজিত এ জাতীয় সংলাপে অংশ নেন ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত, বিভিন্ন দূতাবাসের কর্মকর্তা এবং দেশি ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা৷