মঠখোলায় যাত্রী ছাউনি নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন, এলাকাবাসীর মাঝে স্বস্তি।
কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়া উপজেলার সাধারণ মানুষের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে “ মঠখোলা থানার ঘাট মোড়ে যাত্রী ছাউনি” নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (০৭-০৫-২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাডভোকেট মোঃ জালাল উদ্দীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদ কিশোরগঞ্জ জেলা প্রশাসক জনাব খালেদ সাইফুল্লাহ সোহেল খান। জেলা পরিষদের উদ্যোগে ও বাস্তবায়নে এ যাত্রী ছাউনি নির্মাণ করা হয়েছে।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে এই এলাকায় নিরাপদ ও আরামদায়ক যাত্রী ছাউনির অভাব ছিল। বিশেষ করে নারী, শিক্ষার্থী, বৃদ্ধ ও কর্মজীবী মানুষদের রোদ-বৃষ্টি উপেক্ষা করে যানবাহনের জন্য অপেক্ষা করতে হতো। নতুন এই যাত্রী ছাউনি নির্মিত হলে সাধারণ মানুষের দুর্ভোগ অনেকাংশে কমে আসবে বলে আশা প্রকাশ করেন স্থানীয়রা।
প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট মোঃ জালাল উদ্দীন বলেন, “জনগণের দৈনন্দিন ভোগান্তি কমাতে ছোট ছোট উন্নয়ন প্রকল্পও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”
স্থানীয় সচেতন মহল মনে করছেন, জনবান্ধব অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে এই যাত্রী ছাউনি নির্মাণ এলাকার যোগাযোগ ব্যবস্থাকে আরও মানবিক ও আধুনিক করে তুলবে।
এস এম আশরাফী বুলবুল
বিভাগীয় প্রতিনিধি,ঢাকা।
