নাইম বাংলাদেশের ঢাকায় ৮ মে, ১৯৭০ সালে খাজা মুরাদ এবং আসিয়া পন্নী মুরাদের ঘরে জন্মগ্রহণ করেন। নাইম ঢাকার নবাব পরিবারের বংশধর । নাইমের বাবা ছিলেন নবাব স্যার খাজা সলিমুল্লাহর নাতি এবং নবাবজাদা খাজা হাফিজুল্লাহর ছেলে। অপরদিকে, নাইমের মা মেহেদী আলী খান পন্নীর মেয়ে এবং হায়দার আলী খান পন্নীর নাতনি, নাইমের ছোট বোন জেবা মুরাদ যিনি একজন লেখক এবং ফটোগ্রাফার। পপ গায়িকা সাবাহ তানি তার মামাতো ভাই।
১৯৯৪ সালে, ৫ অক্টোবর নাইম তার সহ-অভিনেত্রী শাবনাজকে দুই বছরের প্রেমের পর বিবাহ করেন। তাদের দুই মেয়ে- নামিরা নাইম ও মাহদিয়া নাইম।
পরিচালক এহতেশামের ‘চাঁদনী’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে একসঙ্গে পা রাখেন নাঈম ও শাবনাজ। এরপর তিনি ‘দিল’, ‘জিদ’, ‘অনুতপ্ত’, ‘সোনিয়া’, ‘সাক্ষাৎ’, ‘টাকার অহংকার’, ‘ফুল আর কাঁটা’, ‘চোখে চোখে’সহ অনেক ছবিতে অভিনয় করেন। নাঈম ও শাবনাজ একত্রে প্রায় ২১টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন, তাঁদের একসঙ্গে অভিনীত শেষ ছবিটি হচ্ছে ‘ঘরে ঘরে যুদ্ধ’। নাঈম, ১৯৯৪ সালে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান নাঈম প্রডাকশন থেকে 'আগুন জ্বলে' প্রযোজনা করেন। নাঈম সর্বশেষ ‘মেয়েরাও মাস্তান' ছবিতে অভিনয় করেন