রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পিরোজপুরে জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী

পিরোজপুরে জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী

পিরোজপুরে জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী

দেশীয় জাত, উন্নত প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি’এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুর জেলা প্রাণিসম্পদ দপ্তর এবং সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ  ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(২৬ নভেম্বর)সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গনে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে পিরোজপুর জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে, র‌্যালি শেষে আমন্ত্রিত অতিথিরা প্রাণিসম্পদ প্রদর্শনীতে অংশ নেওয়া বিভিন্ন স্টল পরিদর্শন করেন।পরে এক আলোচনা সভায় মিলিত হয়।

অনুষ্ঠানে পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ এর শুভ উদ্ভোধন করেন।

অনুষ্ঠানে পিরোজপুর জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রানা মিয়া এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার(অঃদাঃ)মোঃ আল আমিন।

এসময় আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পিরোজপুর এর অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন,জেলা ভেটেরিনারি অফিসার পার্থ সারথী দত্ত,উপজেলা ভেটেরিনারি সার্জন ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত)ডাঃ দেবাশীষ চন্দ্র পাল।

এছাড়াও জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রাণি সম্পদ এর আওতাধীন বিভিন্ন খামারী ও সাংবাদিকরা এতে অংশ নেয়। 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মানব দেহের জন্য ক্ষতিকর খাবার না খাওয়াতে খামারীদের অনুরোধ করেন এছাড়া চিকিৎসকের পরামর্শ ছাড়া এন্টিবায়োটিক না দেয়া বা অধিক মুনাফার জন্য হরমন না খাওয়ানোর পরামর্শ দেন।
এছাড়াও খামারিদের যে দাবী সমূহ রয়েছে তা পূরণের আশ্বাস প্রদান করেন।


প্রদর্শনীর উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরে আয়োজকরা জানান, খামারিদের উৎপাদিত পশু ও পাখিসমূহের মানোন্নয়ন, বাজার সৃষ্টি এবং আধুনিক প্রযুক্তি সম্পর্কে তাদের সচেতন করতেই এ আয়োজন।

মেলায় ৩০ টি স্টলে খামারিরা তাদের পালন করা গরু, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি, কবুতরসহ বিভিন্ন ধরনের পোষা পাখি প্রদর্শন করেন।

অংশগ্রহণকারী খামারিরা জানান, এমন মেলা তাদের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করে এবং নতুন ক্রেতা-গ্রাহকের সঙ্গে পরিচয় করিয়ে দেয়।

সকাল থেকে শুরু হওয়া এ মেলা বিকেল পর্যন্ত চলে। দিন শেষে বিভিন্ন বিভাগে বিশেষ অবদান ও উৎকৃষ্ট পশুপাখি প্রদর্শনের জন্য সফল খামারিদের পুরস্কৃত করা হয়।

অতিথীবৃন্দ,খামারি ও সাধারণ মানুষের অংশগ্রহণে প্রদর্শনীর মাঠ  প্রাণবন্ত হয়ে ওঠে।

মোঃশাহিন ফকির
পিরোজপুর