করিমগঞ্জ বাজার থানা রোডে রাতে ১১:০০ ঘটিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। এসে একজন ব্যবসায়ী মোঃ জহির মিয়া সহ আরো ৬ জন আহত হয়। অটো গাড়ীটি করিমগঞ্জ হতে গুজাদিয়া যওয়ার পথে আশোতিয়াপাড়া পলাশ বাবুর ছোট ফিসারীর কাছে অটোগাড়ী উল্টো হয়ে পড়ে যান। ঘটনার সময় আশে পাশে লোক না থাকায় গাড়িতে থাকা যাত্রীরা চিৎকার শুরু করে তখন পাশে থাকা বাড়ি ঘর এর লোকেরা এসে তাদেরকে উদ্ধার করে। এবং স্তানীয় হাসপাতালে নিয়ে যায়,এতে জহির মিয়া নামে একজন এর বাম পায়ের হাড় গুরো হয়ে গুরুতর আহত হয়,পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্যদের করিমগঞ্জ সরকারি মেডিকেলে চিকিৎসা করার পর বাড়িতে পাঠানো হয়েছে।
করিমগঞ্জ প্রতিনিধি
