বুধবার, আগস্ট ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজার - চট্টগ্রাম মহাসড়কে চুনতি এলাকায় দুই মারছা বাসের মুখোমুখি সংঘর্ষ- নারী সহ ৪ জনের মৃত্যু

কক্সবাজার - চট্টগ্রাম মহাসড়কে চুনতি এলাকায় দুই মারছা বাসের মুখোমুখি সংঘর্ষ- নারী সহ ৪ জনের মৃত্যু

কক্সবাজার - চট্টগ্রাম মহাসড়কে চুনতি এলাকায় দুই মারছা বাসের মুখোমুখি সংঘর্ষ- নারী সহ ৪ জনের মৃত্যু

কক্সবাজার - চট্টগ্রাম মহাসড়কে লোহাগাড়া উপজেলায় চুনতি এলাকায় মারসা পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক নারী সহ চারজনের মৃত্যু হয়েছে । এঘটনায় আহত হয়েছেন অনেকে। আহতদের মধ্যে আরো কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (৯ মে) বেলা ১১টার দিকে উপজেলার চুনতি বনপুকুর এলাকার ফোর সিজন হোটেলের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন পটিয়া উপজেলার বদিউল আলমের স্ত্রী রেহেনা আক্তার, ঝিনাইদহ সদর উপজেলার গোপালপুর এলাকার চান আলীর পুত্র নাইমুল ইসলাম জিহান, একই এলাকার আনোয়ার হোসেনের পুত্র নাঈমুল ইসলাম এবং ভোলা জেলার মনির আহমদ।


লোহাগাড়া ফায়ার সার্ভিসের সাব-অফিসার ফিরোজ খান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনাস্থলে নিহতদের পুলিশের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দীন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে। বর্তমানে গুরুত্বপূর্ণ এ মহাসড়কে মারসা পরিবহনের সব গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে উত্তেজিত জনতা।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, বেপরোয়া গতির দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে বলে প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানতে পেরেছি। এতে দুটি বাসই দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় একজন ঘটনাস্থলে এবং তিনজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

মীর কাশেম আজাদ, কক্সবাজার