রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চলচিত্রে ই-টিকিটিং ও বক্স অফিস চালু করতে যাচ্ছে সরকার

চলচিত্রে ই-টিকিটিং ও বক্স অফিস চালু করতে যাচ্ছে সরকার

চলচিত্রে ই-টিকিটিং ও বক্স অফিস চালু করতে যাচ্ছে সরকার

দেশের চলচ্চিত্র শিল্পে স্বচ্ছতা ও আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। সিনেমা হলগুলোকে কেন্দ্রীয় সার্ভারের আওতায় এনে দেশজুড়ে ই-টিকিটিং ও কেন্দ্রীয় বক্স অফিস ব্যবস্থা চালুর পরিকল্পনা করা হয়েছে।

এ লক্ষ্যে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন প্রায় ৫০ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরি করেছে। সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা তানি জানিয়েছেন, চলচ্চিত্র শিল্পে দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূর করতে আধুনিক প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জানা গেছে, প্রকল্পটি বাস্তবায়নের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত ইতোমধ্যে নেওয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এ বিষয়ে ইতিবাচক মত দিয়েছেন। মন্ত্রণালয় থেকে দ্রুত সময়ের মধ্যে ডিপিপি জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। আগামী ঈদুল আজহার আগেই প্রস্তাবটি চূড়ান্ত করে মন্ত্রণালয়ের উন্নয়ন অনুবিভাগে জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

প্রকল্প বাস্তবায়নে ব্যয় কম রাখার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। এফডিসি কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারের নির্দেশনা অনুযায়ী ন্যূনতম ব্যয়ে পুরো কার্যক্রম বাস্তবায়নের চেষ্টা করা হবে।

ডিপিপি তৈরির আগে সিনেমা হল মালিক, পরিচালক, প্রযোজক ও অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম সংশ্লিষ্টদের সঙ্গে একাধিক বৈঠক করেছে এফডিসি। সংশ্লিষ্ট প্রায় সবাই কেন্দ্রীয় বক্স অফিস চালুর পক্ষে মত দিয়েছেন বলে জানা গেছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ডিপিপি জমা হওয়ার পর তা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সভায় পর্যালোচনা করা হবে। পরে চূড়ান্ত অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হবে। অনুমোদন মিললে দেশব্যাপী ই-টিকিটিং ও কেন্দ্রীয় বক্স অফিস বাস্তবায়নের কাজ শুরু করবে এফডিসি।