বুধবার, আগস্ট ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাজিতপুরে দলবদ্ধ ধর্ষণ মামলার মূল আসামি মাসুদ র‍্যাবের হাতে গ্রেফতার

বাজিতপুরে দলবদ্ধ ধর্ষণ মামলার মূল আসামি মাসুদ র‍্যাবের হাতে গ্রেফতার

বাজিতপুরে দলবদ্ধ ধর্ষণ মামলার মূল আসামি মাসুদ র‍্যাবের হাতে গ্রেফতার

কিশোরগঞ্জের বাজিতপুরে পালাক্রমে দলবদ্ধভাবে ধর্ষণ করত: চুরি, ভয়ভীতি ও হুমকি প্রদান মামলার মূল অভিযুক্ত মোঃ মাসুদ মিয়া (৩৮) সিপিসি-২, র‍্যাব-১৪, কিশোরগঞ্জ কর্তৃক গ্রেফতার।এজাহারের বিবরণে জানা যায় যে, গত ২৮ মার্চ ২০২৬খ্রিঃ রাত অনুমান ০২৪৫ ঘটিকায় ভিকটিম ধৃত মূল অভিযুক্ত মোঃ মাসুদ মিয়ার সিএনজি যোগে ভৈরব থেকে কিশোরগঞ্জের বাজিতপুরে যাওয়ার উদ্দেশ্যে রওনা করেন। পথিমধ্যে ধৃত সিএনজি চালক মূল অভিযুক্ত মোঃ মাসুদ মিয়া তার পূর্ব পরিচিত অভিযুক্ত ১। মোঃ রুবেল মিয়া (৩০), ২। মোঃ হান্নান মিয়া (৩০) ও অজ্ঞাত অভিযুক্তদের সিএনজিতে নেন। পরে নির্জন এলাকায় সিএনজি থামিয়ে ধৃত অভিযুক্তসহ অন্যান্য অভিযুক্তরা ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে পালাক্রমে ধর্ষণ করে। ঘটনাস্থলে ভিকটিমকে বিভিন্ন ধরনের ভয়-ভীতি প্রদর্শন করে ব্যবহৃত মোবাইল ফোনসহ নগদ ৫০০০/-টাকা নিয়ে যায় বলে বাদী অভিযোগে উল্লেখ করেন। উক্ত ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানায় মামলা দায়ের করেন, যার মামলা নং-১৭, তারিখঃ-২৮ মার্চ ২০২৬ খ্রি., ধারাঃ-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(৩) তৎসহ ৩৭৯/৫০৬ পেনাল কোড।

ঘটনার পর থেকেই অভিযুক্তরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। মামলা রুজুর পর সিপিসি-২, র‌্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্প ছায়া তদন্ত শুরু করে এবং পলাতক অভিযুক্তদের গ্রেফতারে তৎপর হয়। এরই প্রেক্ষিতে, তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দলবদ্ধভাবে ধর্ষণ মামলার মূল অভিযুক্ত মোঃ মাসুদ মিয়া (৩৮) এর বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে ০৮ মে ২০২৬ খ্রি. রাত অনুমান ২০২৫ ঘটিকায় সিপিসি-২, র‍্যাব-১৪, কিশোরগঞ্জ ও ভৈরব ক্যাম্পের যৌথ অভিযানে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার পঞ্চবটি পুকুরপাড় এলাকা থেকে গ্রেফতার করা হয়।

(উল্লেখ্য যে, একই কোম্পানির আভিযানিক দল উক্ত দলবদ্ধভাবে ধর্ষণ মামলার অন্যতম অভিযুক্ত ১। মোঃ রুবেল মিয়া (৩০) ও ২। মোঃ হান্নান মিয়া (৩০), সর্বজেলা-কিশোরগঞ্জদের ইতঃপূর্বে গ্রেফতার করেছে।)ধৃত অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জের বাজিতপুর থানায় হস্তান্তর করা হয়। 

কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ প্রতিনিধি রোমান।