বুধবার, আগস্ট ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

টাঙ্গাইলে বাসযাত্রীর কাছে মিলল ৪০০ ইয়াবা

টাঙ্গাইলে বাসযাত্রীর কাছে মিলল ৪০০ ইয়াবা

টাঙ্গাইলে বাসযাত্রীর কাছে মিলল ৪০০ ইয়াবা

টাঙ্গাইলের কালিহাতীতে বাসে তল্লাশি চালিয়ে শফিকুল ইসলাম ওরফে টেম্পু শফিক (৪১) নামে এক যাত্রী মাদককারবারির কাছ থেকে ৪০০ ইয়াবাসহ একটি মোবাইল ফোন জব্দ করেছে টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

শনিবার (৯ মে) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এই তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন, টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ইন্সপেক্টর মো. সাইফুর রহমান।

মাদককারবারি শফিকুর রহমান টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাঁচটিকরি গ্রামের আনছের আলীর ছেলে। শফিকুল ঢাকা থেকে আসা ‘ঢাকা এক্সপ্রেস’ নামে একটি বাসের যাত্রী ছিলেন।
টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ইন্সপেক্টর সাইফুর রহমান জানান, শনিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।
এ সময় তল্লাশি অভিযান পরিচালনাকালে ঢাকা ‘ঢাকা এক্সপ্রেস’ বাসে থাকা শফিকুল নামের এক যাত্রীর দেহ তল্লাশি করে ২টি নীল রঙের জিপারযুক্ত পলি প্যাকেটে মোড়ানো ৪০০ ইয়াবা ও মোবাইল ফোন জব্দ করা হয়।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে সে জানায়, যাত্রী সেজে দীর্ঘদিন মাদক কারবার করে আসছিলেন। এবং দীর্ঘদিন ধরে গুপ্ত ভাবে নিজ অঞ্চলে মাদকের ব্যাবসা পরিচালনা করতেন। ইয়াবাসহ তাকে আটকের পর কালিহাতী থানা পুলিশের সোপর্দ করা হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিত চলমান থাকবে। 

মোঃ আব্দুল্লাহ 
ভুঞাপুর, টাঙ্গাইল সংবাদদাতা,