সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মামলা চলমান জমি দখল, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাতক্ষীরা সংবাদ সম্মেলন

মামলা চলমান জমি দখল, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাতক্ষীরা সংবাদ সম্মেলন

মামলা চলমান জমি দখল, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাতক্ষীরা সংবাদ সম্মেলন

সাতক্ষীরা সদরের দক্ষিণ পলাশপোল এলাকায় পৈত্রিক ও ক্রয়কৃত জমি দখলের চেষ্টা, হামলা এবং প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন মোঃ সিরাজুল ইসলাম। শনিবার (১০ মে) সাতক্ষীরা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে সিরাজুল ইসলাম বলেন, পলাশপোল মৌজার ৬১২১ দাগে তার ৩ দশমিক ৫ শতক পৈত্রিক জমির ওপর ১৯৮৫ সাল থেকে তিনি বসবাস করে আসছেন। একই দাগে তার মামার ৮ শতক জমি থাকায় চলতি বছরের ৭ এপ্রিল রেজিস্ট্রি মূলে তিনি জমিটি ক্রয় করেন।
তিনি অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর ঝাউডাঙ্গা এলাকা থেকে এসে যুবলীগ নেতা শাহানুজ্জামান শিপলু, তার স্ত্রী সোনিয়া আক্তার ও আম্মা শহর বানু ওই জমিতে ভাড়াটিয়া হিসেবে বসবাস শুরু করেন। পরে তাদের জমি ছেড়ে দিতে বললে তারা বিভিন্নভাবে হুমকি-ধামকি দিতে থাকে এবং জমিতে টানানো সাইনবোর্ড দুর্বৃত্তদের দিয়ে ভাঙচুর করায়।
 

সংবাদ সম্মেলনে তিনি আরও দাবি করেন, অভিযুক্ত শাহানুজ্জামান শিপলু একজন মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে থানায় একাধিক জিডি ও মামলা রয়েছে। তিনি ২০২৫ সালের ২৫ নভেম্বর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বলেও জানান। এছাড়া তার বিরুদ্ধে মাদক সংক্রান্ত মামলাও রয়েছে বলে দাবি করেন তিনি।
সিরাজুল ইসলাম অভিযোগ করেন, বিষয়টি নিয়ে একাধিকবার থানায় অভিযোগ করলেও অভিযুক্তরা থানায় হাজির হয়নি এবং স্থানীয়ভাবে সালিস-মীমাংসার উদ্যোগ নিলেও তারা সেখানে অংশ নেয়নি। বরং জমি ছেড়ে দিতে বললে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ, প্রাণনাশের হুমকি এবং লাঠিসোটা নিয়ে হামলার চেষ্টা করা হয়।
এ ঘটনায় তিনি সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। 

সাতক্ষীরা প্রতিনিধি