মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জরায়ু মুখ ও স্তন ক্যান্সার সনাক্তকরণে করিমগঞ্জ হাসপাতালের সাফল্য

জরায়ু মুখ ও স্তন ক্যান্সার সনাক্তকরণে করিমগঞ্জ হাসপাতালের সাফল্য

জরায়ু মুখ ও স্তন ক্যান্সার সনাক্তকরণে করিমগঞ্জ হাসপাতালের সাফল্য

দেশব্যাপী স্ক্রিনিং কার্যক্রমে জেলা ভিত্তিক সেরা পারফরম্যান্স বা অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ পুরস্কার অর্জন করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র।

শুক্রবার (৯ মে) ঢাকার  মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সভা কক্ষে "জরায়ু মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং উন্নয়ন বিষয়ক সমন্বয় সভা" শেষে মাঠ পর্যায়ে জরায়ু মুখ ও স্তন ক্যান্সার সনাক্তকরণ এবং সচেতনতা বৃদ্ধিতে জেলা ভিত্তিক সর্বোচ্চ ও সফল পারফরম্যান্স প্রদর্শনকারীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের  সচিব মো: কামরুজ্জামান চৌধুরী।

অনুষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের  মহাপরিচালক  অধ্যাপক ডা. মো. টিটো মিঞা, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূর ও সাহান আরা বানু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিভিন্ন জেলার সিভিল সার্জন, স্বাস্থ্য কর্মকর্তা এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সংশ্লিষ্ট প্রকল্পের পরিচালক ও বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ সভায় অংশ গ্রহণ করেন।

করিমগঞ্জ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিয়াদ শাহেদ রনি এই সফলতা অর্জনে সহযোগিতার জন্য সকল সহকর্মীদের কৃতজ্ঞতা জানান।

জেলা সিভিল সার্জন ডা. অভিজিৎ শর্মা ও ডেপুটি সিভিল সার্জন ডা. মো. দিদারুল ইসলাম তাকে অভিনন্দন জানিয়েছেন।


করিমগঞ্জ ,উপজেলা প্রতিনিধি রোমান |