সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাঘারপাড়ায় চিত্রা মডেল কলেজ পুনঃপ্রতিষ্ঠায় এক একর এক শতক জমি দান রোস্তম আলী মোল্যার।

বাঘারপাড়ায় চিত্রা মডেল কলেজ পুনঃপ্রতিষ্ঠায় এক একর এক শতক জমি দান রোস্তম আলী মোল্যার।

বাঘারপাড়ায় চিত্রা মডেল কলেজ পুনঃপ্রতিষ্ঠায় এক একর এক শতক জমি দান রোস্তম আলী মোল্যার।

শহিদুল ইসলাম, বাঘারপাড়া (যশোর) প্রতিনিধিঃ যশোরের বাঘারপাড়ায় শিক্ষা বিস্তারে অনন্য অবদান রেখে চিত্রা মডেল কলেজ পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে এক একর এক শতক জমি দান করেছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. রোস্তম আলী মোল্যা। এ উপলক্ষে রবিবার আয়োজিত এক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিত্রা মডেল কলেজের অধ্যক্ষ কহিনুর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি শামীম আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক স্বপন কুমার দাস।
 

স্বাগত বক্তব্যে অধ্যক্ষ কহিনুর আলম কলেজের প্রতিষ্ঠা, সাফল্য ও বর্তমান পরিস্থিতি তুলে ধরে বলেন, “২০০৩ সালে চিত্রা মডেল কলেজ প্রতিষ্ঠিত হয়। ২০০৯ সালে পাঠদান কার্যক্রম শুরু হয়, ২০১২ সালে একাডেমিক স্বীকৃতি লাভ করে এবং ২০১৯ সালে কলেজটি এমপিওভুক্ত হয়। কিন্তু একটি কুচক্রী মহল কলেজটি বিলুপ্ত করার লক্ষ্যে মামলা করে, যার কারণে প্রতিষ্ঠানটি নানা জটিলতার মধ্যে পড়ে।”
সভায় জানানো হয়, কলেজের নামে ইতোমধ্যে ১ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে একটি নতুন ভবনের বরাদ্দ রয়েছে। এছাড়া সরকারি ১৫ লাখ টাকার সংস্কার কাজও বিভিন্ন জটিলতার কারণে এখনো আটকে আছে।
অনুষ্ঠানে সাধারণ সভার মাধ্যমে কলেজের নাম পরিবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রস্তাবিত নতুন নাম রাখা হয়েছে “রোস্তম আলী মোল্যা চিত্রা মডেল কলেজ”।
 

প্রধান অতিথির বক্তব্যে মো. রোস্তম আলী মোল্যা বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করতে পারা আমার জন্য গর্বের বিষয়। কলেজের ভবন নির্মাণ শেষে আমার স্ত্রীর নামে আরও একটি নতুন ভবন নির্মাণ করে দেবো। পাশাপাশি আগামী শিক্ষা বর্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য মেধাবৃত্তি কার্যক্রম চালু করা হবে।”
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন | 

শহিদুল ইসলাম, বাঘারপাড়া (যশোর) প্রতিনিধিঃ