সোমবার, আগস্ট ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মান্দায় ৩০ লিটার চোলাইমদসহ দুই নারী গ্রেপ্তার

মান্দায় ৩০ লিটার চোলাইমদসহ দুই নারী গ্রেপ্তার

মান্দায় ৩০ লিটার চোলাইমদসহ দুই নারী গ্রেপ্তার

নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের চকসাবাই এলাকায় অভিযান চালিয়ে ৩০ লিটার চোলাইমদ উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৯ মে) রাত সাড়ে ৯টার দিকে থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
 

গ্রেপ্তার হওয়া দুই নারী হলেন সুমন কুমার প্রামাণিকের স্ত্রী শিমলা রানী (১৯) এবং রিপন কুমার প্রামাণিকের স্ত্রী সিমা রানী (২৬)। তবে অভিযানের সময় আরও দুই ব্যক্তি পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানার এসআই আশীষ কুমার সান্যালের নেতৃত্বে চকসাবাই গ্রামের একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩০ লিটার চোলাইমদসহ শিমলা রানী ও সিমা রানীকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
 

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই নারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

এম এ মতিন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি: