আজ রবিবার (১০ মে) বিকালে মাগুরা জেলা শিল্পকলা একাডেমির হলরুমে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে অনুজ নাট্যাঙ্গন মাগুরার অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থিয়েটার ইউনিটের সভাপতি শফিক ইসলাম শফিক, জেলা জাসাসের আহ্বায়ক ও সাহিত্যিক-গবেষক আ. ন. সিরাজ উদ্দিন মিহির, মাগুরা সাংস্কৃতিক একাডেমির সভাপতি শরীফ মিজানুর রহমান, জেলা জাসাসের সদস্য সচিব ফেরদৌস রেজ, মাগুরা নাট্য
কেন্দ্রের সভাপতি শামিম শরীফ এবং প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মিথুন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন অনুজ নাট্যাঙ্গন মাগুরার সাধারণ সম্পাদক মো. মিনারুল ইসলাম জুয়েল।
আলোচনা সভায় বক্তারা নাট্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পরে কেক কাটা ও কর্মীদের মাঝে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি:
