সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বানিয়াগাঁতী সীতা নাথ একাডেমী (স্কুল এন্ড কলেজ) প্রাঙ্গণে মানবিক সংগঠন “বিল্ডিং হিউম্যানিটি উইথ ইন দ্যা হার্ট”-এর উদ্যোগে “ফ্রি মেডিকেল ক্যাম্প ২০২৬” অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) সকাল ৯টায় আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে এলাকার অসহায় ও সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র কলেজের অধ্যক্ষ খন্দকার নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার দেবাশীষ কুমার ঘোষ,বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় ও খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক ভাইস চ্যান্সেলর ও প্রিন্সিপাল ডাঃ হোসাইন রেজা, খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল বিভাগের ডিন প্রফেসর ডক্টর ফজলে রাব্বী শাকিল আহমেদ, বিবিএ ডিপার্টমেন্টের হেড প্রফেসর মোতাহের হোসেন এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মোঃ হাসান।
বক্তারা বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো মানবতার অন্যতম বড় দায়িত্ব। এমন মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও সামাজিক বন্ধনকে আরও শক্তিশালী করে।
অনুষ্ঠানে বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করা হয় জনাব আলহাজ্ব মোঃ গোলাম কিবরিয়া বাবু সরকার এবং জনাব আলহাজ্ব সামসুজ্জামান অপুর-এর প্রতি। আয়োজকরা জানান, তাদের আন্তরিক সহযোগিতা ও দিকনির্দেশনায় এই মহতী আয়োজন সফলভাবে বাস্তবায়ন সম্ভব হয়েছে।
আয়োজক সংগঠন “বিল্ডিং হিউম্যানিটি উইথ ইন দ্যা হার্ট”-এর পক্ষ থেকে জানানো হয়, তাদের লক্ষ্য শুধু চিকিৎসাসেবা প্রদান নয়, বরং মানবতার পাশে দাঁড়িয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা।
অনুষ্ঠানের শেষে আয়োজকরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতাকারী সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
আল আমিন হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি:
